বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? স্বামীর মৃত্যু - প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনির ১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন আজ ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’ মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন - সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
advertisement
রাজনীতি

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের সফল ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল একথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।

বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা বজায় রাখতে হবে।’

তৃণমুলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের সকল জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অন-লাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তৃতায় এসব কথা বলেন তারেক রহমান।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুন্ন রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের উর্ধ্বে থেকে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ