শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

দীর্ঘ ৯ বছর পর জন্মভূমি ও সতীর্থদের কাছে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দীর্ঘ ৯ বছর পর কক্সবাজার ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজারের ভূমিপুত্র সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২ টায় তার ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী কক্সবাজারের কৃতি সন্তান সালাহ উদ্দিন আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন আগামী ২৮ আগষ্ট বুধবার।

তিনি আরো জানান, তাঁর এ আগমন উপলক্ষ্যে কক্সবাজার বিমান বন্দর ও প্রধান সড়কে শান্তি শৃংঙ্খলা বজায় রাখার জন্য কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট শৃংখলা উপ-কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২৪ আগস্ট তাঁর কক্সবাজার আসার কথা বলা হলেও এটি পরিবর্তন করে ২৮ আগস্ট করা হয়েছে। ১১ আগস্ট ভারতের বন্দীদশা থেক‍ে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার দুপুর ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তিনি। ওইদিন সালাহউদ্দিনকে বিমানবন্দরে বিপুল নেতা-কর্মী-জনতা সংবর্ধনা জানান।

দলীয় সূত্র জানায়, এই জনপদের সবচেয়ে জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদকে বরণ করে নিতে জেলাব‍্যাপী ব‍্যাপক প্রস্তুতি চলছে। কেবল দলীয় লোক-জন নয় জেলার সর্বস্তরের মানুষ সালাহউদ্দিন আহমেদের আগমনের অপেক্ষায় রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ