বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
রাজনীতি

সিংগাইরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এতে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেছেন, গত জাতীয় সংসদ নির্বাচন ছিল শেখ হাসিনার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নি পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন।

রবিবার (২৩ জুন) সিংগাইর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৮ টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Imported from WordPress: image-62.png

এমপি আরো বলেন, নির্বাচনে যারা নৌকা প্রতীক পেয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন তাদের দিয়ে আওয়ামীলীগ চলতে পারে না। দলীয় পদ ব্যবহার করে গত ১৫ বছরে কোটি কোটি টাকার মালিক হওয়ার পিছনে রহস্য উদঘাটনে প্রশাসনের কাছে দাবি জানান এমপি টুলু।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সায়েদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন-ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জনি,জেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম রাজা, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি অ্যাড.আবু বক্কর ছিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মোঃ শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশারসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণসহ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কেক কাটা,আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেন নেতাকর্মীরা। সেই সাথে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নকল কুমার বিশ্বাস মঞ্চ মাতিয়ে তুলেন। এতে স্থানীয় শিল্পীরাও অংশ নেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা