বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বগুড়ার দুই আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া হিরো আলমের দুটি মনোয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া-৬ আসনে ১৩ জন এবং বগুড়া-৪ আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি ১০০ পারসেন্ট ভুল করিনি। এরপরেও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো। আমি আজকে রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক পেয়েছিলেন হিরো আলম।

সর্বশেষ পাওয়া সংবাদ