সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামী’র

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের (০১ আগস্ট) নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।

বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।

এর আগের ঘোষণায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা ছিল। গত ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ছিল দলটির।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ