সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। তবে একই শর্তে দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ সেই প্রশ্নের উত্তর দেবে রাজনৈতিক নেতারা। তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, রাজপথে সমাবেশ না করতে এবং রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানাই। কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোন সহিংসতা ঘটলে সেই দায়ও নিতে হবে।

রাজধানীতে দুই দলের কর্মসূচি নিয়ে সহিংসতার কোনো আশঙ্কা দেখছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আমাদের সরকারের কোনো বাধা নেই। কিন্তু তারা যেন নিয়মশৃঙ্খলা মেনে চলেন, দেশের আইন মেনে চলেন। জনদুর্ভোগ সৃষ্টি না করেন আমরা সেই বিষয়ে আহ্বান রাখবো। আমি আহ্বান রাখবো তারা যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে ভাঙচুর না করে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ