সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
রাজনীতি

শপথ নিলেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বেলা ১ টার সময় চট্রগ্রাম সার্কিট হাউজে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহীনা সুলতানার সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।

শপথ বাক্য পাঠ শেষে তিনি বলেন,আজকে যে আপনারা শপথ নিয়েছেন অর্থাৎ অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার গুলো মাথায় রেখে এলাকার সবাইকে নিয়ে কাজ করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি বলেন রোহিঙ্গারা যাতে এন আই ডি করার সুযোগ না পায় সে দিকে খেয়াল রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান মাবু সহ কাউন্সিলরা।

বিগত ১২ জুন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভার নির্বাচন। এতে মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়। পাশাপাশি ১২ টি সাধারন ওয়ার্ড থেকে ১২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৪ টি ওয়ার্ড হতে ৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়।

এছাড়া ৫ জুলাই পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ