মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
রাজনীতি

রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : যারাই আইন অমান্য করবে ও রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালিপরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক।

বিএনপির কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ মিথ্যা। বিনা অপরাধে কাউকে আটকও করা হচ্ছে না।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত তাদের যত নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। একারণে পুলিশ তাদের গ্রেফতার করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর সব সময় বলেন, তিনি এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। পুলিশ তাদের (বিএনপি) কোনো কাজে কখনো বাধা দিচ্ছে না।’

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী নিহতের ঘটনায় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি- দুই গ্রুপ বা ব্যক্তির মাঝে কর্তৃত্ব ও অংশীদারিত্ব নিয়ে অসন্তোষ ছিল অনেকদিন থেকে। এই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছে। বিএনপি বলছে- এটা নাকি তাদের কর্মী। তাদের স্পষ্ট করে বলতে চাই- নিহত ব্যক্তি বিএনপির কর্মী নয়।’

এ সময় বিএনপির সমাবেশে মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগটি বানোয়াট বলেও জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদ, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীসহ অনেকেই।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার