শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি নেতা রঞ্জন গ্রেপ্তার

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুঁমকি সম্বলিত স্লোগান দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনিপর যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সদর থানার ধানবান্ধি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুমন দাস জানান, শুক্রবার বিকেলে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঞ্চে স্বাগত জানিয়ে স্লোগান দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জন। স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে রঞ্জন বলেন,এই লড়াই হাসিনা মারার, এই লড়াইয়ে জিততে হবে।, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির এ সমাবেশের আয়োজন করে।

পুলিশ কর্মকর্তা সুমন দাস আরও জানান, পরবর্তীতে বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ শুরু হলে স্লোগানটি ভাইরাল হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমদে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। রাতেই ধানবান্ধি থেকে মামলার আসামি রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বক্তব্য রাখেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

সর্বশেষ পাওয়া সংবাদ