সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি
advertisement
রাজনীতি

খুলনা সিটির মেয়র হলেন আবদুল খালেক

নিজস্ব প্রতিবেদক : তৃতীয়বারের মতো খুলনা সিটির নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খালেক তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়ালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হলেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এর আগে ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরেছিলেন। ২০১৮ সালে খুলনা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার মেয়র হন। বর্তমানে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার খালেক।

এর আগে সোমবার রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কন্ট্রোল রুমে ২৮৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার (আরও) মোঃ আলাউদ্দিন।

তালুকদার আবদুল খালেক তার দলীয় প্রতীক ‘নৌকা’ নিয়ে পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২২ জন ভোটারের মধ্যে মোট ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কাস্টিং ভোটের শতাংশ ছিল প্রায় ৪৭ দশমিক ৮৯ শতাংশ।

আরও পড়ুন:

বরিশাল সিটির মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ

সর্বশেষ পাওয়া সংবাদ