শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) সকাল ১১ টায় এস. এস রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সহ সভাপতি ইসাহাক আলী, সহ সভাপতি ফিরোজ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

বক্তাগণ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আমাদের সফথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামাত যতই ষড়যন্ত্র করুক না কেনো কনো লাভ হবে না। আমরা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিটি নেতা কর্মীরা এর দাঁত ভাঙা জবাব দিবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তখনই বিভিন্ন ষড়যন্ত্র করছে। আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ