সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
রাজনীতি

কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সম্পাদক বাবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকালে গাজীপুর মহানগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোনাবাড়ী থানা বিএনপি’র আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির
আহমেদ টিটো।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, সম্মেলনের উদ্ভোদক গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার, সিনিয়র সদস্য, আহমেদ আলী রুসদী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাকিব উদ্দিন সরকার পাপ্পু,ও যুগ্ম আহ্বায়ক, সুরুজ আহমেদ, মহানগর বিএনপির সদস্য, আ ক ম ,মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম খান (কালা) এইচ এম সিরাজুল ইসলাম, তানভীর সিরাজ, মোসলেম চৌধুরী মূসা, মহানগর ওলামা দলের আহ্বায়ক, মোস্তফা জামান খোকন, ও সদস্য সচিব, খোকন বিশ্বাস, মহানগর কৃষক দল, আহ্বায়ক আতাউর রহমান, যুবদল নেতা, মোঃ শওকত হোসেন বাবু, বাপ্পি দে, মোঃ মাসুম হোসেন সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল, মোঃ তানবিরুল ইসলাম রাজিব আহবায়ক কোনাবাড়ি মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল ও মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

পরে কাউন্সিল এর মাধ্যমে ইদ্রিস আলী সরকারকে সভাপতিত্বে এবং মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ