সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
নুসরাত হত্যা মামলা - ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন
advertisement
রাজনীতি

৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন। খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

রোববার (৩০ এপ্রিল) খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।

মিডিয়া উইং থেকে জানানো হয়, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

এর আগে, শনিবার (২৯ এপ্রিল) সপ্তমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন।

উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, আথ্রাইটিস, ডায়াবেটিস, চোখের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের জুনে বেগম জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পরানো হলেও এখনও দুইটি ব্লকের চিকিৎসা বাকি।

সর্বশেষ পাওয়া সংবাদ