বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

এমপি মোছলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী দলীয় সাংসদ এবং বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।

আওয়ামী লীগে তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে চট্রগ্রাম সরকারি কমার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত মোছলেম উদ্দিন চট্টগ্রাম মহানগর ও জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আওয়ামী সভাপতি বলেন, মোছলেম উদ্দিন ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মোছলেম উদ্দিন গতরাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ক্যন্সারে ভূগছিলেন।

আরও পড়ুন:

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সক্ষম সবাইকে কর প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

সর্বশেষ পাওয়া সংবাদ