বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জয়ী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নি অফিসার মো. শাহগীর আলম এই ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া (কলারছড়ি) তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯১৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। এছাড়াও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ স্বতন্ত্র প্রার্থী (মোটারগাড়ি) পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার (কলারছড়ি), জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) ও বিএনপির বহিষ্কৃত আরেক নেতা আবু আসিফ আহমেদ (মোটরগাড়ি) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ