বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ভুলে ভরা বই বাতিল করুন : জাতীয় নারী আন্দোলন

কর্পোরেট সংবাদ ডেস্ক : শিক্ষা সিলেবাস ২০২৩-এর ‘ভুলে ভরা’ এবং ‘বিতর্কিত’ বই বাতিলের দাবী জানিয়েছে জাতীয় নারী আন্দোলন সভাপতি মিতা রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন নাহার ও সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।

তারা বলেন, শিক্ষার হার বৃদ্ধিতে বিনা মূল্যে পাঠ্যবই পৌঁছানো ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু শিক্ষার্থীদের হাতে ভুলে ভরা ও নিম্নমানের বই বিতরণ সেই আশা পূরনে জটিলতা সৃষ্টি করছে।

নেতৃবৃন্দ বলেন, ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে বানিজ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যা কোন শুভ লক্ষণ নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার এত ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের যেসব ফিরিস্তি দিচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু না।

তারা শিক্ষা বানিজ্য বন্ধের দাবিতে শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ বরাদ্দ ও শিক্ষাক্রম ২০২৩ বাতিল এবং ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বছরে মানসম্মত বই সরবরাহের দাবি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ