রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ নড়াইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই বিশ্বকাপ ফাইনাল - শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা, স্বপ্ন পূরণে স্পেন মায়ামিতে গোলবন্যা ও রেকর্ডের মহাকাব্য - ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ঐতিহাসিক জয় আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
advertisement
রাজনীতি

ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূলে বুড়িগঙ্গা: মির্জা ফখরুল ইসলাম

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকাকে সম্পূর্ণ অবাসযোগ্য উল্লেখ করে তিনি বলেছেন, "ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই রয়েছে বুড়িগঙ্গা।"

শনিবার (৬ জুন) 'দক্ষিণের জানালা' উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকার নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন মন্ত্রী। তিনি বলেন, "ছাত্রজীবনে যখন ঢাকায় পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন দূষণের কারণে বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না।"

ঢাকা শহরের ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে তিনি আক্ষেপ করে বলেন, "আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না, নিজের এলাকায় গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই যেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে।"

এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে মন্ত্রী বলেন, বর্তমান অবস্থা থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো সম্ভব হবে না। ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ