বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিও ব্যবস্থাপনায় ইউসিবি ইনভেস্টমেন্টের সঙ্গে চুক্তি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত এসিআইয়ের Price Sensitive Information of Advanced Chemical Industries PLC জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩,০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ সূচকের উত্থানে লেনদেন শেষ দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ফেসবুকে নতুন রেকর্ড - সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
advertisement
রাজনীতি

চেয়ারম্যান-মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে ১১ দলীয় জোট থেকে নয়, এককভাবে নির্বাচন করবে দলটি।

রবিবার (১০ মে) কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তাদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।সরকারী সংবাদ

পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে এনসিপি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান।

আওয়ামী লীগ-বিএনপি থেকে এনসিপিতে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না, করলে সেই সংখ্যাটা কত? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, পূর্বে বিএনপি-জামায়াত করেছে এমন নেতা আছে, আবার কেউ কখনো রাজনীতি করেনি, তারাও স্থান পেয়েছে। কিংবা ধরেন আজ থেকে পাঁচ-সাত বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করত, পরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেরকম কিছু মানুষ যারা পরবর্তীতে জুলাইয়ের পক্ষে ছিল তারা মনে করে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল—এরকম কিছু পদপ্রার্থীরাও এখানে এসেছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ