রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
ফটো গ্যালারী

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

স্পোর্টস ডেস্ক : গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ২০২২ সালের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে সেরাদের নাম করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে মেহেদী হাসান মিরাজ একপ্রকার বোলার হয়েই পরিচয় পাচ্ছিলেন ক্রিকেটমহলে। অথচ অনূর্ধ্ব-১৯ এর মঞ্চে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন এই ক্রিকেটার। জাতীয় দলে মাঝে মাঝে ব্যাট হাতে কিছু ঝলক দেখালেও খুব একটা মনে রাখার মতো ছিল না।

অবশেষে নিজের অলরাউন্ডার স্বত্বা ২০২২ সালে এসে নতুনরুপে প্রকাশ করেছেনে টাইগার এই ক্রিকেটার। আর তাতেই কিনা, গত বছরের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন মিরাজ। প্রথমে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন মিরাজ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিলেন মিরাজ।

গত বছর মোট ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে বল হাতে মিরাজ তুলে নিয়েছেন ২৪ উইকেট। গড় ছিল ২৮.২০। এরমধ্যে সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়া। এছাড়াও ব্যাট হাতে তুলে নিয়েছেন ৬৬ গড়ে ৩৩০ রান। এরমধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেওয়ার স্মৃতিও রয়েছে। এছাড়াও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানোর নায়কও ছিলেন মিরাজ।

২০২২ সালের সেরা ওয়ানডে একাদশে মিরাজ ছাড়া জায়গা করে নিতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার। গত বছরের সেরা একাদশে দুইজন করে সুযোগ পেয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। আর একজন করে বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের।

দলটির অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। এই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ওপেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। তিনে নামবে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। চারে ভারতের শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের টম ল্যাথাম সুযোগ পেয়েছেন পাঁচে।

এরপর অলরাউন্ডার এবং বোলার হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরও ছয়জন। যার মধ্যে মিরাজ ছাড়াও রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উইন্ডিজ ক্রিকেটার আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ, কিউই ক্রিকেটার ট্রেন্ট বোল্ট এবং অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা।

২৮.২০ গড়ে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। গতবছর ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন, একটি সেঞ্চুরির সঙ্গে আছে একটি ফিফটি। যার পুরস্কার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া। সবশেষ ভারত সিরিজে দুর্দান্ত করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ রোহিতের দলকে ঘরের মাঠে সিরিজে হারায় ২-১এ।

এক নজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), শ্রেয়াস আয়ার (ভারত), টম ল্যাথাম (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলঝারি যোসেপ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

image-222

▐ সর্বশেষ পাওয়া সংবাদ