রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
ফটো গ্যালারী

‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনের অযোগ্য: আপিল বোর্ড

বিনোদন ডেস্ক : অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি আগেই নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেন্সর বোর্ড। এক সুপারস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ২১ জানুয়ারি আপিল বোর্ডের শুনানি হয়। শুনানি শেষে ‘মেকআপ’ মুক্তির অযোগ্য বলে রায় দিয়েছে আপিল বোর্ড।

শনিবার (২১ জানুয়ারি) সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত বলেন, ‘মেকআপ সিনেমাটি আপিল বোর্ড প্রদর্শনোর অযোগ্য বলে রায় দিয়েছে। খুব দুর্বল নির্মাণ, দুর্বল চিত্রনাট্য, বাজে শটসহ নানা কারণেই এই ছবি প্রদর্শনের অযোগ্য বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।’

এর আগে ২০২১ সালে ‘মেকআপ’ নিয়ে আপত্তি ওঠেছিল। তখন চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

এ চলচ্চিত্র কেন ‘অপ্রদর্শনযোগ্য’-তার ব্যাখ্যায় সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ‘এ চলচ্চিত্রে অসম্মানজনক সংলাপের মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রশিল্পকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনযোগ্য নয় মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তখন প্রতিক্রিয়ায় অনন্য মামুন বলেন, ‘তাহলে তো কাউকে নিয়েই ছবি বানানো যাবে না। প্রতিটা পেশায় ভালো মানুষ ও খারাপ মানুষ আছেন। একজন খারাপ ব্যবসায়ীকে নিয়ে ছবি করলে ব্যবসায়িক সমাজ যদি বলে, এটা আমাদের ব্যবসায়ী সমাজকে ছোট করেছে, এই ছবি চালানো যাবে না। তাহলে নির্মাতারা কিভাবে বানাবেন?’

‘মেকআপ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। এছাড়া আছেন রোশান ও নবাগত রিয়েলী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি প্রমুখ।

আরও পড়ুন:

‘আমি এখন একটু ঘুমাব’: ফারুকী

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তিতে বাঁধা নেই

▐ সর্বশেষ পাওয়া সংবাদ