শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
ফটো গ্যালারী

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৪তম শিরোপা জিতলো বার্সেলোনা। রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্প্যানিশ সুপার কাপে ৩-১ গোলে জিতেছে কাতালানরা। ফাইনালে জয়ের নায়ক বার্সার গাভি। তিনি নিজে গোল করার পাশাপাশি রবের্ত লেভানদোভস্কি ও পেদ্রির গোলে অবদান রেখেছেন।

ম্যাচের পুরোটা সময় বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। ম্যাচের সান্তনা ছিল শেষ মুহূর্তের করিম বেনজেমার গোলটি। এই জেতার মধ্য দিয়ে গতবারের সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বার্সা।

স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪তম শিরোপা জিতল বার্সেলোনা। তবে চার দলের নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতায় প্রথমবার শিরোপা জিতেছে দলটি।

ম্যাচের শুরুতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঠিকই দাপট দেখায় বার্সেলোনা। প্রথমদিকে কয়েকটা সুযোগ নষ্ট করলেও ৩৩ মিনিটের বেশি কাতালানদের দমিয়ে রাখতে পারেনি লস-ব্লাঙ্কোরা। রবের্ত লেভানদোভস্কির বাড়ানো বলে দলকে লিড এনে দেন গাভি।

প্রথমার্ধের শেষ মিনিটে যেন পোলিশ সতীর্থের ঋণ শোধ দেন গাভি। তার বাড়ানো বলে আলতো ছোঁয়ায় বার্সাকে ২-০ তে এগিয়ে দেন লেভানদভস্কি।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ৬৯ মিনিটে পেদ্রি গঞ্জালেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। শেষদিকে বদলি হিসেবে নেমে রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন ফরাসী তারকা করিম বেনজেমা।

এই জয়ে কোচ হিসেবে প্রথম কোনো ট্রফির দেখা পেলেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। সেই সঙ্গে সুপার কাপে রেকর্ড ১৪তম শিরোপার স্বাদ পেলো বার্সেলোনা।

সর্বশেষ পাওয়া সংবাদ