বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

চঞ্চল চৌধুরীকে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক : পর্দায় কলকাতার কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেন হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গুঞ্জন চলার মাঝে সেই খবর নিশ্চিত করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার নাম রাখা হয়েছে ‘পদাতিক’।

বুধবার (১১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় নির্মিতব্য এই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এদিন চঞ্চলের নতুন ছবি ‘পদাতিক’র জন্য শুভেচ্ছা জানিয়েছেন এই মেগাস্টার। সেই সঙ্গে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার শেয়ার করে চঞ্চল ও সৃজিতের নাম উল্লেখ করে শুভকামনা জানান বিগ বি। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম। এ ছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে।

image-90

এর আগে ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয় চঞ্চলের।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর মৃণাল সেনের মৃত্যুবার্ষিকীতে ছবিটির ঘোষণা দেয় সৃজিত। ফিরদৌসুল হাসানের প্রযোজনায় ‘পদাতিক’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তী প্রমুখ। জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে শুট।

image-89

সর্বশেষ পাওয়া সংবাদ