সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
ফটো গ্যালারী

বাড়ি বানিয়ে বিপাকে নেইমার, দিলেন ৩৬ কোটি টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক : নেইমার এবং বিতর্ক একেবারে সমার্থক হয়ে গিয়েছে। রিও ডি জেনেইরো শহরের কাছে সমুদ্র সৈকতে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে পরিবেশ আইন ভেঙেছেন তিনি। সেইজন্য ব্রাজিলের ‘পোস্টার বয়’-কে ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ৩৬ কোটি টাকার জরিমানা দিতে হল।

গত ২২ জুন প্রথম জানা যায়, রিওর ডি জেনিরোর স্থানীয় কর্তৃপক্ষ নেইমারের বিপক্ষে তদন্তে নেমেছে। মূলত, সাত বছর আগে রিও থেকে ১৩০ কিলোমিটার দূরে নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু এই নামী তারকা, যে বাড়ির নাম দেন, নেইমার ম্যানসন।

রিও দি জেনেইরোর মেয়রের অফিসের তরফে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও। সমুদ্র সৈকতের সামনে বিলাসবহুল এই বাড়ি নির্মাণ করতে গিয়ে একাধিক পরিবেশ আইন ভেঙেছেন তিনি।

আড়াই একর জায়গা জুড়ে বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই রয়েছে। তবে বাড়ি তৈরির জন্য স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সেখানে একটি কৃত্রিম হ্রদ তৈরি করায় এক আইনজীবী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করেছেন।

রিও দি জেনেইরো শহরের কাউন্সিল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে জানায়, নেইমারের প্রাসাদে এই কৃত্রিম লেক নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন হওয়ায় চারটি জরিমানা করেছে মানগারাতিবার টাউন কাউন্সিল। তারা জানায়, ১ কোটি ৬০ লাখ রেইসের (ব্রাজিলের মুদ্রার নাম) বেশি জরিমানা করা হয়েছে।

আইন ভঙ্গ করে এবং পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিলাসবহুল ওই প্রাসাদ বানানোয় প্রথমে নেইমার এবং তাঁর বাবাকে আইনি নোটিস পাঠানো হয়। এরপর নেইমারের বাবাকে গ্রেফতারও করা হয়েছিল। তদন্তে তারকা ফুটবলার ও তাঁর বাবার দোষ প্রমাণিত হয়েছেন। ফলে তাঁর ১ কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা গুণতে হল।

আরও পড়ুন:

সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

বিপিএলে রংপুরের হয়ে খেলবেন সাকিব

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী