বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
ফটো গ্যালারী

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে বিধ্বস্ত করে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। রোববার (১১ জুন) ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়া ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে। ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও ফাইনালে উঠে শিরোপা বঞ্চিত হয়ছিলো ভারত। সাউদাম্পটনের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো টিম ইন্ডিয়া।

ফাইনাল জিততে টেস্টের চতুর্থ দিন ৪৪৪ রানের টার্গেট পায় ভারত। দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান করেছিলো টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা ৪৩, শুভমান গিল ১৮ ও চেতেশ^র পূজারা ২৭ রানে আউট হন। বিরাট কোহলি ৪৪ ও আজিঙ্কা রাহানে ২০ রানে অপরাজিত ছিলেন। ৭ উইকেট হাতে আরও ২৮০ রান দরকার ছিলো ভারতের।

image-23

পঞ্চম দিনের সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। অস্ট্রেলিয়া পেসার স্কট বোল্যান্ডের বলে দ্বিতীয় স্লিপে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কোহলির দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। ৭টি চারে ৭৮ বলে ৪৯ রান করেন কোহলি। চতুর্থ উইকেটে কোহলি-রাহানে ১৫৭ বলে ৮৬ রান যোগ করেন।

কোহলির বিদায়ে উইকেটে আসেন রবীন্দ্র জাদেজা। দু’বল খেলে কোন রান না করেই বোল্যান্ডের বলে আউট হন জাদেজা। এরপর উইকেটরক্ষক শ্রীকর ভরতকে নিয়ে এক ওভারে দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন রাহানে। জুটিতে ৯ ওভার ভালোভাবে কাটিয়েও দেন তারা। কিন্তু দশম ওভারের রাহানেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ৭টি চারে ১০৮ বল খেলে ৪৬ রান করেন রাহানে।

image-24

দলীয় ২১২ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রাহানের আউটের পর ভারতের লেজ ছেঁটে ফেলেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও। শেষ চার উইকেটের তিনটিই নেন তিনি। ৬৩ দশমিক ৩ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় ভারত। শেষদিকে ভরত ২৩, শারদুল ঠাকুর শূন্য, উমেশ যাদব ১ ও মোহাম্মদ সিরাজ ১ রানে আউট হন। ১৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সামি।

বল হাতে অস্ট্রেলিয়ার লিঁও ৪১ রানে ৪টি উইকেট নেন। এছাড়াও বোল্যান্ড ৩টি, স্টার্ক ২টি ও প্যাট কামিন্স ১টি উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেন তিনি।
আইসিসি ইভেন্টে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ পাঁচবার, টি-টোয়েন্টি বিশ^কাপ একবার এবং এবার আইসিসি টেস্ট চ্যাম্পিনশিপের শিরোপা ঘরে তুললো অসিরা।

সংক্ষিপ্ত স্কোর কার্ড :
অস্ট্রেলিয়া : ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, সিরাজ ৪/১০৮) ও ২৭০/৮ ডি (ক্যারি ৬৬*, জাদেজা ৩/৫৯)।
ভারত : ২৯৬ (রাহানে ৮৯, কামিন্স ৩/৮৩) ও ২৩৪ (কোহলি ৪৯, লিঁও ৪/৪১)।
ফল : অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

সর্বশেষ পাওয়া সংবাদ