বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
ফটো গ্যালারী

ফুটবলকে বিদায় বলে দিলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই বলেছিলেন, এখনো অবসর নেওয়ার সময় হয়নি।’ কিন্তু ‘সুপারম্যান’ যে বুড়ো হয়ে গেছেন সেটা হয়ত বুঝতে সময় লাগেনি লাতান ইব্রাহিমোচভিচের। ফুটবলের রঙিন ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন ইব্রাহিমোভিচ। মাঠ ভর্তি সমর্থকদের ভালোবাসায় ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৪১ বছর বয়সী সুইডিশ এই তারকা।

রোববার (৪ জুন) রাতে সান সিরোর ইতালিয়ান সিরি আয় চলতি মৌসুমের শেষ ম্যাচে ভেরোনার বিপক্ষে মাঠে নেমেছিল এসি মিলান। তবে চোটের কারণে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয় ইব্রাহিমোচভিচের।

ম্যাচশেষে দর্শকদের সামনে ফুটবলকে বিদায় জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘ফুটবল ছেড়ে যাচ্ছি, আপনাদের নয়।’

ইব্রাহিমোভিচের অবসর নিয়ে কথা অনেক দিন ধরেই চলছে। আবার চলতি মাসেই এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। তবে চোটের কারণে সেভাবে মাঠেই নামতে পারেননি সুইডিশ তারকা। তাই লিগের শেষ ম্যাচের পর শুধু মিলান-পর্বই নয়, পেশাদার ফুটবল ফুটবলকেও বিদায় বলে দিলেন তিনি।

১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে ক্যারিয়ার শুরু ইব্রাহিমোভিচের। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে দাপটের সঙ্গে খেলেন তিনি। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে শেষ পর্যন্ত এসি মিলানে দুই যুগের ফুটবল জীবনের সমাপ্তি টানলেন এই কিংবদন্তি।

এসি মিলানে এর আগেও একবার খেলে গিয়েছিলেন ইব্রা। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২০১০-১১ মৌসুমে ধারে এসে, পরের বছর চুক্তিবদ্ধ হন তিনি। দ্বিতীয়বার মিলানে ফেরেন ২০২০ সালের জানুয়ারিতে। দুই দফায় মোট ১৬৩ ম্যাচ খেলে ইতালির ক্লাবটির হয়ে করেছেন ৯৩ গোল। যদিও গত দুই মৌসুমে চোটের কারণে খেলার সুযোগ পেয়েছেন কমই।

ইব্রাকে বিদায় দিতে সান সিরোয়া মিলানের সমর্থকেরা ‘গুডবাই’ লেখা বড় ব্যানার নিয়ে এসেছিলেন। স্টেডিয়ামে তার নামে জয়ধ্বনি দিতে থাকেন ভক্ত সমর্থকরা। ইব্রা সমর্থকদের অভিবাদন পেয়ে আবেগাপ্লুত হয়ে চোখ ছলছল হয়ে ওঠে তার। বুকের ওপর হাত দিয়ে হৃদয়ের আকৃতি তৈরি করে সমর্থকদের দিকে উড়ন্ত চুমো ছুড়ে দেন ‘সুপারম্যান’।

ম্যাচের পরেও ছিল বিশেষ একটি অনুষ্ঠান। যেখানে মিলানের খেলোয়াড় ও স্টাফরা তাঁকে মাঠে গার্ড অব অনার দেন। ম্যাচ শেষে ইব্রা জানান, অবসরের সিদ্ধান্তটা তিনি কাউকেই আগাম বলেননি, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক।’

বেশ কিছুদিন সাংবাদিকদের কাছ থেকে ভবিষ্যৎ বিষয় প্রশ্নের মুখোমুখি হতে ভয় পেতেন উল্লেখ করে ইব্রা বলেন, ‘সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব এ আতঙ্কে থাকতাম এত দিন। এখন বলব, আমি প্রস্তুত।’

বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে ইব্রা বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’

আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন হ্যাজার্ড

এবার পিএসজি ছাড়ছেন সার্জিও রামোস

আফগানদের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দল ঘোষণা

সর্বশেষ পাওয়া সংবাদ