বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সফরে শনিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে পৌঁছেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা শাখার মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।

লু’র আগমনের পর ঢাকার মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নয়া দিল্লীতে তার দু’দিনের সফর শেষ করে ভারত থেকে ঢাকায় এসেছেন লু।

সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এলিট ফোর্স র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে এবং দেশে তাদের ইতিবাচক ভূমিকা বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ঢাকা ওয়াশিংটনকে অনুরোধ করবে।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোববার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের বিষয়গুলো তুলব। তারা তাদের বিষয়গুলো তুলে ধরবে।

শুক্রবার মোমেন বলেন, এটা স্পষ্ট যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক রয়েছে, কারণ উভয় দেশ অভিন্ন মূল্যবোধ এবং গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাসী ।

সর্বশেষ পাওয়া সংবাদ