সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জাতীয়

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সড়ক, রেল ও নৌপথে গত ১৫ দিনে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন  বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।  এ সময় ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়কপথেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। 
 
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
 
প্রতিবেদনে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া একই সময়ে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন। 
 
২০২৫ সালের ঈদুল ফিতরে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছিল। সে হিসাবে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ, প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ২১.০৫ শতাংশ বেড়েছে।
 
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারকে দোষারোপ নয়, বরং সহযোগিতার মনোভাব থেকেই প্রতিবছরের মতো এবারের ঈদযাত্রার এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, সড়ক পরিবহণ, রেলপথ ও নৌ-পরিবহণ খাতের ঈদ ব্যবস্থাপনা সভায় যাত্রী ও নাগরিক সমাজের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা এবং পরিবহণ বিশৃঙ্খলা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 
প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- মহাসড়কে অবাধে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল; রোড সাইন, মার্কিং ও সড়কবাতির অভাব; রেলক্রসিংয়ে নিরাপত্তাহীনতা; মিডিয়ানে ডিভাইডার না থাকা; অন্ধবাঁকে দৃষ্টি প্রতিবন্ধকতা; সড়ক নির্মাণ ত্রুটি; যানবাহনের ফিটনেস সমস্যা; ট্রাফিক আইন অমান্য; উল্টোপথে চলাচল; চাঁদাবাজি; পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ; অদক্ষ চালক; অতিরিক্ত যাত্রী বহন এবং দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো।
 
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা বাসের ছাদে, খোলা ট্রাক-পিকআপে, ট্রেনের ছাদে ও ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যাত্রীকল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য আলমগীর কবির, মনজুর হোসেন ঈসা, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বাদল আহমেদ, মনজুর হোসেন, আজাদ হোসেন টিপু প্রমুখ।

এই সম্পর্কিত আরো

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু