সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
শিরোনাম
ইরানকে হুঁশিয়ারি সৌদি-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ: - সেমিফাইনালে কে কার মুখোমুখি দেখে নিন অপমান ঢাকতেই খুন করা হয় দাদি-নাতনিকে, ঘাতক আটক ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার হরমুজ প্রণালি বন্ধ: - বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো ১০ শতাংশ ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে যশোরে জেলা জজ পদশূন্য: - ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনি, কলেজছাত্রীর আত্মহত্যা বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন’: পুতিন
জাতীয়

ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
 
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
 
বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে।
 
সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে।
 
বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এ সব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
 
দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করছে।

এই সম্পর্কিত আরো

ইরানকে হুঁশিয়ারি সৌদি-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে কে কার মুখোমুখি দেখে নিন

অপমান ঢাকতেই খুন করা হয় দাদি-নাতনিকে, ঘাতক আটক

ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার

হরমুজ প্রণালি বন্ধ: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো ১০ শতাংশ

ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে

যশোরে জেলা জজ পদশূন্য: ভারপ্রাপ্ত জজের ওপর আইনজীবীদের অনাস্থা, আদালত মুলতবি

নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনি, কলেজছাত্রীর আত্মহত্যা

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

খামেনিকে হত্যা ‘নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন’: পুতিন