শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী যেসব সম্পদের ওপর জাকাত ফরজ! পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে পাকিস্তানের হামলা: - ২২৮ তালেবান যোদ্ধা নিহত, আহত ৩ শতাধিক বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরসিংদীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫: - ধর্ষণের শিকার কিশোরী হত্যার ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: ডিআইজি ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: - ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ
জাতীয়

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনার আসছেন। উনারা ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক। 
 
তিনি বলেন, আমাদের দেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারেন, সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।
 
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন-পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। দল বা পক্ষের নামে মারামারি-কোন্দল বন্ধ করতে হবে।
 
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা প্রমুখ।

এই সম্পর্কিত আরো

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

যেসব সম্পদের ওপর জাকাত ফরজ!

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে কোনো অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে পাকিস্তানের হামলা: ২২৮ তালেবান যোদ্ধা নিহত, আহত ৩ শতাধিক

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৫: ধর্ষণের শিকার কিশোরী হত্যার ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: ডিআইজি

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ