বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
জাতীয়

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন মো. আলী হোসেন ফকির। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
 
এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
 
জানা যায়, আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তার নিজ জেলা বাগেরহাট।
 
২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে পদায়ন পান তিনি। এর আগে তিনি ডিএমপির ডিসি ও জাতিসংঘ মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
 
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে প্রথম দফায় তিনি চাকরি হারান। এরপর আইনি মেকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে আবারও চাকরিতে ফেরেন।
 
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে ফের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর চাকরি ফিরে পান।

এই সম্পর্কিত আরো