শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

সরকারি আদেশ জারি:

বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত ও দেরিতে অফিস শাস্তিযোগ্য

অফিসে উপস্থিতি নিয়ে আইন ও বিচার বিভাগ থেকে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
 
অফিস আদেশে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
 
বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিতি।
 
এমতাবস্থায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো।
 
সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে; অফিস সময় শেষ হওয়ার পূর্বে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিকেল ৩.৩০ মিনিট এবং রমজান পরবর্তী সময় বিকাল ৫টা) পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না; অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্মসচিব/সলিসিটর)-এর অনুমতি গ্রহণকরত; সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত 'অফিস ত্যাগের রেজিস্ট্রার' এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদানকরত: অফিস ত্যাগ করতে হবে।
 
অনুচ্ছেদ ০২-এর ব্যত্যয় ঘটিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
May be an image of text that says 'আইন, মত্তণালয় বিচার বিভাগ 和利,:30.000.2..%.0.0 আইন, বিচার সংসন্ বিষয়ক আইন বিচার বিভাগে কর্মরত্ত সরকারি কর্মচারী (নিয়মিত উপছিতি) বিধিমানা, বিখানসমূহের আকর্ষপূর্বক জানানো বিথিমালার অধীন ন্ম্লপিথিত বিষয়সমুহ অফিস শৃজলা পরিপহী শানিযোগ্য অগরাধ: বিনা অনুমভতে অনুপমিতি অনুমভিতে অফিস ত্যাগ বিলথে উপয়িতি। এমতাবস্সায়, আইন, বিচার কর্মচারীদের দান্রিক মৃল্যলা সম্যত রাখা সংসদ বিষয়ক মা্ারহালয়ের আইন বিতার বিভাগের প্রশাসনিক কার্মক্তম আরো পতিশীন করার লক্ষ্যে নিকষ্লেপ নির্দেশনা কর্মকর্তা কর্মচারীকে কমদিবসে সকাল মিনিটের মধোযে অনুমতি ২০১৯ টিজিটাল হাজিরা প্রয়োজনে অনুবিভাগের প্রধান সরকারি কর্মচারী (নিয়মিত উপবিত্তি) বিধিমালা, অফিস ত্যাগের রেজিষ্টরার অফস ০২-এর ব্যাতায় ঘটিয়ে বিলমে অফিসে উপছ্ত আপীল) বিধিমালা বিনা অনুমতিতে কর্ম্ছ্তুলে অনুগছিত, (নিয়মিত উপছিতিত) বিধিমালা, কর্তৃপক্ষের section5@bwjustikcedin.gov.bd'

এই সম্পর্কিত আরো