সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়! ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জের শাবনুর ময়মনসিংহে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে: ইসি সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল ময়মনসিংহে শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার ৬
জাতীয়

২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সকালে একুশে পদক দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
 
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
 
অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছেন  একুশে পদক ২০২৬।
 
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হবে।
 
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
 

এই সম্পর্কিত আরো

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবি এলিট -১৩ নতুন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটর সাইকেল পেলেন মুন্সিগঞ্জের শাবনুর

ময়মনসিংহে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত

পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে: ইসি

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

ময়মনসিংহে শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শাওন হত্যা মামলায় গ্রেপ্তার ৬