সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমনটা উঠে এসেছে।
 
ইতোমধ্যে বিএনপি জোট ২১২ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।
 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বিএনপি। পাশাপাশি জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।
 
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ, খেলাফত মজলিশ শূন্য দশমিক ৭৬ শতাংশ, গণঅধিকার পরিষদ শূন্য দশমিক ৩৩ শতাংশ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শূন্য দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে।
 
এছাড়াও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শূন্য দশমিক ২৮ শতাংশ, আমজনতার দল শূন্য দশমিক ০১ শতাংশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ শূন্য দশমিক ০৩ শতাংশ, গণফোরাম শূন্য দশমিক ০১ শতাংশ, গণসংহতি আন্দোলন শূন্য দশমিক ১৪ শতাংশ, জাকের পার্টি শূন্য দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছে।
 
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিনে বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়। ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২১২ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।
 
এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
 
পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে ইসি।  

এই সম্পর্কিত আরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী

দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার রায় ৪ মার্চ