বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার ফুলবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত প্রিমিয়ার ব্যাংক ও শান্তা হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর সুন্দোরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড় সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার
জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একইসঙ্গে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অবাধ ও উৎসবমুখর করতে সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারসহ দেশবাসী যে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, তার জন্য কমিশন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

ফুলবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

প্রিমিয়ার ব্যাংক ও শান্তা হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

সুন্দোরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার