বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
শিরোনাম
দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের ২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার ফুলবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত প্রিমিয়ার ব্যাংক ও শান্তা হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর সুন্দোরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড় সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়
জাতীয়

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা, তাদের স্বামী-স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। ’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে  গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরে কয়েক দফা সংযোজন-বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১।

২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। 

অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ ২১ জন উপদেষ্টা ছাড়াও আছেন উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চার বিশেষ সহকারী এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানও দায়িত্ব পালন করছেন।

এই লিংকের মাধ্যমে হিসাবের পূর্ণাঙ্গ বিবরণী দেখতে পারবেন। 

এই সম্পর্কিত আরো

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা পাকিস্তানের

২০২৫-২৬ কর বছরে ৪০ লক্ষাধিক করদাতার ই-রিটার্ন দাখিল

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

ফুলবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

প্রিমিয়ার ব্যাংক ও শান্তা হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

সুন্দোরায় মাসব্যাপী ঈদ উপলক্ষে চলছে ৭০% পর্যন্ত বিশাল ছাড়

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়