বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

গণভোটের প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক : গণভোটের প্রচারে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে এই লিফলেট বিতরণ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি।

শনিবার (৩ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই চারফিট এবং ভোট কেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুল সংখ্যক ব্যানার টানানো হবে।

তিনি বলেন, গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বিজি প্রেসে ছাপার কাজ চলছে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে।

এছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই চারফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোট কেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।

গণভোটের প্রচারে ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)।

‘(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।’

‘(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।’

‘(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।’

‘(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।’

এরপর হ্যাঁ বা না ভোট দেওয়া অপশন রাখা হয়েছে ব্যানার ও লিফলেটে।
সূত্র-বাসস।

আরও পড়ুন:

মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর