মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: - জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত: - প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত।

রোববার (১৪ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সাখাওয়াত হোসেন একই সঙ্গে নৃশংস এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সবসময় সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সুদানে কর্তব্যরত অবস্থায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া আমাদের জন্য গভীর বেদনার।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস হামলার ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ এবং আরও ৮ জন শান্তিরক্ষী মারাত্মকভাবে আহত হন।

নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় আহত ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহবান জানিয়েছেন।
সূত্র-বাসস।

আরও পড়ুন:

ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলে

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

এই সম্পর্কিত আরো

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির: জাহাজ চলাচলের চেষ্টা করলেই ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

এক মাসের বেশি দীর্ঘ হতে পারে ইরান যুদ্ধ : ডোনাল্ড ট্রাম্প

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা শিশুটির মৃত্যু

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ