মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
জাতীয়

জাতীয় যুব উদ্যোক্তা প্রজ্ঞাপন: সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সহায়তা

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নীতিমালাটি দেশের বেকার যুবশক্তিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং এর অধীনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড়সহ রপ্তানিতে একই ধরনের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। বেশ কয়েকটি মৌলিক বিষয়কে সামনে রেখে এ নীতিমালা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিষয়গুলো মধ্যে রয়েছে- বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে উৎসাহিত করা ও তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জন্য ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড়সহ প্রয়োজনীয় কাঠামো তৈরি করতে সহায়তা করা।

নীতিমালাটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই নীতিমালার প্রধান লক্ষ্য হলো- বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

নীতিমালার আওতায়, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য একটি কাঠামো তৈরি করা হবে, যা তাদের স্টার্টআপ ও অন্যান্য আধুনিক উদ্যোক্তামূলক উদ্যোগকে সমর্থন করবে।

পাশাপাশি, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে যুব উদ্যোক্তা সৃষ্টি করা হবে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করার জন্য যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার