বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: - ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সূচকের  উত্থানে লেনদেন শেষ ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: - ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১
জাতীয়

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক : এখন থেকে প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। সেই সঙ্গে ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনে পরিপত্র জারি করা হয়েছে। এছাড়া ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করারও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এদিকে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ জুনের জারিকৃত পরিপত্রটি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ পালনের বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এদিন ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

Imported from WordPress: image-5-754x1024.png Imported from WordPress: image-6.png Imported from WordPress: image-5-754x1024.png Imported from WordPress: image-8.png

এই সম্পর্কিত আরো

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সূচকের  উত্থানে লেনদেন শেষ

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১