মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু ৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

কর্পোরেট সংবাদ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মালয়েশিয়া আগামী বছরগুলোতে ‘বিপুল সংখ্যক’ বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘মালয়েশিয়া আগামী বছরগুলোতে ‘বিপুল সংখ্যক’ বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের বেতন, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে দেশটি।’

উপদেষ্টা তার পোস্টে আরো বলেছেন, মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘বৈঠকে দুটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়-মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অধীনে নতুন কর্মী পাঠানোর সুশৃঙ্খল রূপরেখা তৈরি করা।’

এই সম্পর্কিত আরো

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

৪৫ রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে