বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: - ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সূচকের  উত্থানে লেনদেন শেষ ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: - ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১
জাতীয়

বাংলা নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে। রোজার মত চৈত্র সংক্রান্তি ও নববর্ষের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

তিনি আরো বলেন, মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম। অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে, তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়াল

ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫: ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সূচকের  উত্থানে লেনদেন শেষ

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি: ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভাড়া বাসায় মদের কারবার, বিদেশি মদসহ গ্রেপ্তার ১