শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

চকরিয়ায় হারবাং রেল স্টেশনে পরীক্ষামূলক ট্রেন স্টপেজ করবে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় হারবাং রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে ২ মিনিট ট্রেন স্টপেজ করবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরুলে এক মাসের জন্য চট্টগ্রাম-কক্সবাজার গামী ট্রেন ২ টি চকরিয়ার হারবাং রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ বা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ। এটি চকরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সে দাবির প্রেক্ষিতে রেল কতৃপক্ষ এ সিদ্ধান্ত নেই।

রেল কতৃপক্ষের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক জানান, আমরা প্রাথমিকভাবে ১মাসের জন্য চট্রগ্রাম-কক্সবাজারগামী ট্রেন গুলো ২মিনিট করে পরীক্ষামূলকভাবে স্টপেজ বা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা ১মাস পরীক্ষা করে দেখব হারবাং রেল স্টেশন থেকে ট্রেনের টিকেটের চাহিদা কেমন। তিনি আরো বলেন, টিকেটের চাহিদা যদি কম হয় ট্রেন স্টপেজ করা সম্ভব হবে না। একটা রেল স্টেশন চালু করতে হলে চাহিদামূলক টিকেট বিক্রি থাকতে হবে।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অব এসোসিয়েশন অব চকরিয়ার আহবায়ক সাখাওয়াত হোসেন শিপন বলেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম -কক্সবাজার রেললাইনে চকরিয়ার হারবাং এ পরীক্ষামূলকভাবে রেল স্টেশন চালু হচ্ছে এটা জেনে আমরা আনন্দিত। আমরা সব সময় চেষ্টা করব হারবাং রেল স্টেশনটি অগণিত টিকেট বিক্রির মাধ্যমে স্থায়ীভাবে চালু রাখার জন্য।

তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মাসের জন্য চট্টগ্রাম- কক্সবাজারগামী ট্রেন গুলো পরীক্ষামূলকভাবে ২মিনিটের জন্য স্টপেজ বা বিরতি দেবে, তাই আমাদের হারবাং রেল স্টেশনের আওতাধীন সবাইকে অনুরোধ করব প্রতিনিয়ত ট্রেনের টিকেট সংগ্রহ করে রেল স্টেশন কাউন্টারটি স্থায়ীভাবে চালু রাখুন। তাহলে আমরা ট্রেন যাত্রার সুবিধা বঞ্চিত হব না ইনশাআল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ