শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

নিজস্ব প্রতিবেদক : খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার বেড়েছে। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

image

এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।’

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।

সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।’

ভুল এড়াতে অনলাইনে নতুন ভোটারের আবেদন করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘২০০৭ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম তাদের ভোটার করা হবে। আর ২০২৫ সালে ভোটার হবার উপযুক্ত হবেন তারা ভোট দিতে পারবেন কি না তা নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে অর্ডিন্যান্স জারি হতে পারে, তবে সেটা আলোচনার পরে সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটারের বয়স নিয়ে রাজনৈতিক ঐক্যমত হলে সময়মতো ব্যবস্থা নিবে কমিশন। পুরো ভোটার তালিকা যাচাই হবে।’

এর আগে সবশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ৯৩২ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ