শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। রোববার (৩ নভেম্বর) সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী মিরপুরে ওয়ানডে সিরিজ এবং সিলেটে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ ২০২২-২৫ মৌসুমে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো হবে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৫,৭ ও ৯ ডিসেম্বর।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে আইরিশ নারী দল।

প্রায় ১০ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিলো আয়ারল্যান্ড। সেবার সিলেটেই সব ম্যাচ খেলেছিলো আইরিশ মেয়েরা। এর আগে ২০১১ সালে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষেই নিজেদের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ।

সব মিলিয়ে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছয় ওয়ানডের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। বাকি দু’টি পরিত্যক্ত হয়। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় আটটিতে, হার তিনটিতে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ