শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

লেবানন থেকে ফিরলেন আরও ৭০ বাংলাদেশি

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ৭০ প্রবাসী দেশে ফিরেছেন। রোববার (৩ অক্টোবর) রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ঊক-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছান তারা।

সোমবার (৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকরি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছ।

প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। পৌঁছানোর পর, আইওএম-এর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।

আইওএম-এর সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীেকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা পেয়েছেন।

চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ইতিমধ্যে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস সমস্ত ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়ে চলেছে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সাথে কাজ করছে।

রোববার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ