শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যায়।

রবিবার (৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজার দক্ষিণপাশে সার্ভিস এরিয়া-২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওডোবা ইউনিয়নের মুসলিম ঢালীর এলাকার দাদন ঢালীর ছেলে আরমান (১৮), আলীম মাতবরের ছেলে ক্ষিদির (২০), মোমেন আলি ফরাজী কান্দির রুবেল ফরাজীর ছেলে নাবিল (১৭) ও ইসকান্দার মাতবরের ছেলে সায়েম (২০)।

জানা গেছে, টোলপ্লাজার দক্ষিণপাশে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে ৪ জনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারাও হাসপাতলে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দুই ও হাসপাতালে নেওয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ করেনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ