রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ড. ইউনূসের অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।

অধ্যাপক ইউনূস বলেন, এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

এর আগে, নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতল সাবিনা খাতুনের দল।

উল্লেখ্য, ২০২২ সালে একই ভেন্যুতে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল।

আরও পড়ুন:

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ