সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২ সূচকের পতনে লেনদেন শেষ
advertisement
জাতীয়

৪ ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে ৭০০ ছাত্রকে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রাথমিকভাবে ৩০০-৪০০ জন নেয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করবে।

আসিফ মাহমুদ বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে, পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে। সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ