সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

তিনি আরো বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। আগের নির্বাচনগুলো ছিল ভুয়া। ফলে ভোটার তালিকা নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু আমরা তো ভুয়া নির্বাচন করব না। আমরা অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে নির্বাচন নিয়ে সবকিছু ঠিক করবেন আমাদের প্রধান উপদেষ্টা।

এ সময় জুলাই বিপ্লব চলাকালে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে করা মামলাগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখানে কোনো বিষয়ে কোনো অবিচার হবে না, সুবিচার হবে। জাতিসংঘ পৃথিবীর সব দেশেই বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রদ করার কথা বলে থাকে। কিন্তু খুব অল্প দেশই মৃত্যুদণ্ড রহিত করেছে।

আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা অন‍্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে।

প্রতিশোধ নয়, সুবিচার প্রতিষ্ঠা করা হবে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, বৈঠকে মানবাধিকার বিষয়কে গুরুত্ব ও মানবাধিকার কমিশন শক্তিশালী করার কথা বলেছেন তুর্ক। আইনি সব সহযোগিতা করবে মানবাধিকার সংস্থা। মৃত‍্যদণ্ড বাতিল করার কোন সুযোগ আছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

এসময় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা হয়েছে। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা সে বিষয়ে কথা হয়েছে। জুলাই গণহত্যার বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের হেড অফিস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন:

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের রেপ্লিকা’ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

শিগগিরই ৩২ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর ভোগান্তি নয়, ঘরে বসেই আয়কর জমা দিন: প্রধান উপদেষ্টা

সর্বশেষ পাওয়া সংবাদ