সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ। রোববার (২৭ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ অক্টোবর জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মিরসরাই থানায় মোশাররফ হোসেন ও তার ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলসহ ১২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চৌধুরী।

এর আগে ১২ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশাররফসহ ৯০ জনের নামে আরেকটি মামলা হয়। মিরসরাইয়ে ৮ বছর আগে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগে মামলাটি করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ হারুন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। দশম জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আগে তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত মেয়াদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরও মন্ত্রী ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ